Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

পাকুয়াখালী ট্রাজেডিসহ পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক

Posted on September 8, 2025September 8, 2025 by editor

অনলাইন ডেস্ক;


পার্বত্য চট্টগ্রামের পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়া হত্যাকাণ্ডসহ পার্বত্য অঞ্চলের সকল গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে আজ এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইড কমিটি।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার। প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর চেয়ারম্যান ও জাতীয় দৈনিক জাগো জনতা-এর প্রকাশক কাজী মোঃ মজিবর রহমান।

গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম রিজিয়ন প্রধান ও আবাসিক সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এ এস এম জাহিদুল করিম কচি, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম, এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লেখক ও গবেষক অধ্যক্ষ এম এ আমিন।

এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমদাদুল্লাহ সোহায়েল, প্রবীণ সাংবাদিক কামাল পারভেজ, নগর জামায়াত নেতা মো. মনছুরুল হাসান জিয়া, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মুহাম্মদ আবদুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নিজাম তালুকদার, যুবনেতা আরশাদুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের আলোচনায় ১৯৯৫ সালের পাকুয়াখালী ট্রাজেডিতে ৩৫ কাঠুরিয়ার নৃশংস হত্যাকাণ্ডের বিচারসহ গত তিন দশকে পার্বত্য চট্টগ্রামে প্রায় ৩৫ হাজার বাঙালি হত্যার ন্যায়বিচার দাবি করেন। তারা বলেন, “৩০ বছর পার হয়ে গেল, অসংখ্য সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সরকার এখনো এসব হত্যার বিচার বা ক্ষতিপূরণ দেয়নি।”

বক্তারা জোর দিয়ে উল্লেখ করেন, এসব হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। তারা সতর্ক করে বলেন, “এবারও যদি বিচার না হয়, তবে রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme