Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

তিন পার্বত্য জেলায় জেলা পরিষদ ও শরণার্থী টাস্কফোর্স গঠনের উদ্যোগ

Posted on May 12, 2026May 12, 2026 by editor

ডেস্ক রিপোর্ট


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, খুব শিগগিরই রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউস-এ প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।
সভায় পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পাহাড়ি কৃষকদের উৎপাদিত ফল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং শিক্ষার মানোন্নয়নে পর্যায়ক্রমে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পর্যটন খাতকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন এবং সাজেক পর্যটন কেন্দ্রে যাতায়াত সহজ করতে সড়ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
পাহাড়ে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপেন দেওয়ান বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে।
মন্ত্রী আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সম্প্রীতি রক্ষা এবং জনগণের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
মো. আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এ কে এম ওবায়দুল হক, শেফালিকা ত্রিপুরা, সাচিংপ্রু চৌধুরী এবং মোরতোজা আলীসহ রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক কর্মী সমাবেশেও অংশ নেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme