Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

গহীন পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে রাবিপ্রবি শিক্ষার্থীরা

Posted on December 23, 2025December 23, 2025 by editor

নিউজ ডেস্ক।

আঁকাবাঁকা পথ পেরিয়ে সমতল ভূমি থেকে বহু দূরে পাহাড়ের সাজেক ভ্যালির হিজিং পাড়া। পাহাড়ি এই দুর্গম এলাকার মাঝখানে গড়ে ওঠা একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েই চলছে এক ভিন্নধর্মী শিক্ষা কার্যক্রম। ‘শিক্ষাই পারে পাহাড়ের শিশুর ভবিষ্যৎ বদলে দিতে’ এই স্লোগানকে সামনে রেখে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা শুরু করেছেন সাত দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইন। 

২১শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ২৮শে ডিসেম্বর পর্যন্ত। রাবিপ্রবি’র শিক্ষার্থীরা শীতকালীন ছুটির সময়কে কাজে লাগিয়ে পাহাড়ি এলাকার শিশুদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ, শিক্ষামূলক সেশন, পাঠাভ্যাস উন্নয়নসহ বিভিন্ন গেমস আয়োজন করছেন। পাশাপাশি অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভাও নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

হিজিং পাড়ার বেসরকারি বিদ্যালয়টিতে বর্তমানে মোট ৭৫ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। নানা সীমাবদ্ধতা, শিক্ষার উপকরণের ঘাটতি থাকার সত্ত্বেও  শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য রাবিপ্রবিয়ানরা ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছেন।

রাবিপ্রবিয়ানদের ছড়ানো আলো ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে হিজিং পাড়ার বিদ্যালয়ের শিশুদের মাঝে। জুম চাষের পাশাপাশি তারাও দেখছে শিক্ষার উদ্ভাসিত আলো, খুঁজছে নতুন আশার সন্ধান। বই আর শিক্ষা উপকরণের সেই শক্তি একদিন হিজিং পাড়ার প্রত্যেক বাড়ির শিশুর ভবিষ্যৎ বদলে দিবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme