নিউজ ডেস্ক:
করা। রাষ্ট্র যদি এখন কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তবে পাহাড়ের শান্তিপ্রিয় মানুষ আর নিরাপদ থাকবে না। তারা বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই পাহাড় থেকে সন্ত্রাস উচ্ছেদ এবং শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। ছাত্র পরিষদ ও যুব পরিষদ ঘোষণা দেয়, তারা সব সময় জনগণের পাশে থাকবে এবং জাতীয় স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পাহাড়ের মানুষের এক সুস্পষ্ট বার্তা দিয়েছে তারা আর সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে থাকতে চায় না। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সেনা ক্যাম্প পুনঃস্থাপন ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নিষিদ্ধকরণ এখন আর বিলম্ব করার মতো বিষয় নয়। জনগণ সরকারের কাছে প্রত্যাশা করছে, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং পাহাড়ের মানুষ তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাবে।
মানববন্ধনের পূর্বে যুব পরিষদ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন যুব পরিষদ এর সমন্বয়ক এডভোকেট পারভেজ তালুকদার। কমিটির সভাপতি হিসেবে এডভোকেট নূর হোসেন সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট আফসার রনি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ ইব্রাহিমকে ঘোষনা করা হয়।

