Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

‘আমরা শান্তি চাই, সহিংসতা আর নিতে পারছি না’

Posted on September 29, 2025September 29, 2025 by editor

নিউজ ডেস্ক:

‘আমরা শান্তি চাই, সহিংসতা আর নিতে পারছি না; সর্বস্বান্ত হয়ে গেছি’—এভাবেই কণ্ঠরুদ্ধ হয়ে কথাগুলো বলেন গুইমারা বাজারের কংলাপ্রু মারমা। রামসু বাজারে দুর্বৃত্তদের আগুনে তাঁর তিনটি দোকান ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, ‘জীবিকা নির্বাহের আর কোনো উপায় নেই। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। এখনো কোনো সরকারি সহায়তা পাইনি।’

একই কথা বলেন হলুদ ব্যবসায়ী ঝন্টু পাল ও পরেশ পাল। আগুনে তাঁদের গুদাম ও মজুত পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা বলে দাবি তাঁদের। সারা জীবনের সঞ্চয় মুহূর্তেই শেষ হয়ে গেল—কাঁপা গলায় বললেন পরেশ পাল।

রাজুসহ স্থানীয় কয়েকজন বলেন, উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছে না। জীবনযাত্রা একদম থমকে গেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যে কেউ কিনবে, দোকানপাট প্রায় সব বন্ধ।

এর আগে সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে গতকাল রোববার ১৪৪ ধারা চলাকালে উপজেলার খাদ্যগুদামের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।

এ সময় স্থানীয় দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এতে অন্তত তিনজন নিহত ও সেনাসদস্য-সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হন।

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ–হামলা-অগ্নিসংযোগ, ১১ সেনাসদস্যসহ আহত অর্ধশতখাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ–হামলা-অগ্নিসংযোগ, ১১ সেনাসদস্যসহ আহত অর্ধশত
আজ সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ করা গেছে। গুইমারার রামসু বাজার এলাকার প্রবেশমুখে ও গুইমারা বাজারের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, আর্মড পুলিশ, বিজিবি ও পলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র‍্যাব-৭-এর সদস্যরা টহল দিচ্ছেন।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, গতকালের ঘটনায় গুইমারায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,085)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme