Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

অস্ত্র দখল নিয়ে পাহাড়ে ইউপিডিএফ–জেএসএস মুখোমুখি

Posted on October 6, 2025October 6, 2025 by editor

নিউজ ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ি উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থানরত একটি বিপুল অস্ত্রের চালান দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে পাহাড়ের দুই প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সশস্ত্র সংগঠন—ইউপিডিএফ ও জেএসএস।

স্থানীয় সূত্র ও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পার্শ্ববর্তী ভারতের মিজোরাম সীমান্তে অস্ত্রের একটি বড় চালান ইতোমধ্যেই পৌঁছে গেছে। এ চালানটি যে কোনো সময় বাংলাদেশের পার্বত্যাঞ্চলে প্রবেশ করানো হতে পারে।

বিশ্বস্ত সূত্রের দাবি, অস্ত্রের চালানটিতে রয়েছে ৩০ হাজারেরও বেশি ৭.৬২ মিমি বোরের গুলি, পাশাপাশি অন্তত ২৩টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে রয়েছে একে-৪৭, এসএমজি, চায়না রাইফেল এবং এম-১৬ টাইপের আধুনিক অস্ত্র।

সূত্র জানায়, পাহাড়ে তাদের সশস্ত্র তৎপরতা বাড়াতে ইউপিডিএফ সংগঠনটি এ চালান সংগ্রহ করেছে। ইতোমধ্যে ইউপিডিএফ’র অন্তত ১৩৫ জনের একটি সশস্ত্র দল অস্ত্র বুঝে নিতে ভারতীয় সীমান্তের ওপারে অবস্থান করছে। এ দলের নেতৃত্ব দিচ্ছেন ইউপিডিএফ-এর সিনিয়র কোম্পানি কমান্ডার রঞ্জন মনি চাকমা (আদি) এবং সহকারী কোম্পানি কমান্ডার ডা. প্রীতি।

এই দলটি বর্তমানে মিজোরামের ন-হাবা বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপরদিকে, বাংলাদেশের ভেতরে তারা অবস্থান নিয়েছে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গন্ডাছড়া বিজিবি বিওপি’র আওতাধীন ‘পিত্তিছড়া’ নামক স্থানে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ইউপিডিএফ সদস্যরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে চালসহ বিভিন্ন রসদ সংগ্রহ করে ওই এলাকায় মজুদ করেছে।

এদিকে, অস্ত্রের চালান সম্পর্কে খবর পাওয়ার পরপরই জেএসএসও চালানটি লুটের উদ্দেশ্যে তৎপর হয়ে ওঠে। তাদের শতাধিক সদস্যের একটি সশস্ত্র দল বর্তমানে শিয়ালদহ, পিত্তিছড়া এলাকায় অবস্থান করছে। দলটির নেতৃত্বে রয়েছেন মনিময় চাকমা, সায়মন এবং বরুণ চাকমা।

গত এক সপ্তাহে অন্তত চারবার বাঘাইছড়ি উপজেলার আমছড়ি, গন্ডাছড়া ও উদলছড়ি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সবশেষ, গত রোববার সকালে উভয়পক্ষের গোলাগুলিতে ইউপিডিএফ-এর অন্তত চার সদস্য গুলিবিদ্ধ হন এবং দুইজন নিহত হয়েছেন বলে দাবি করা হলেও, সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি।

রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন, “পাহাড়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছি। পরিস্থিতি আমাদের কড়া নজরদারির আওতায় রয়েছে। কেউ যদি পার্বত্য এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালানোর অপচেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের একটি অস্ত্রের চালান পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করলে অঞ্চলটিতে আবারও সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঝুঁকি বাড়বে।

নিরাপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইউপিডিএফ-এর অন্যতম বড় ক্যাম্প রয়েছে ভুয়াছড়িতে। এছাড়া, দুরদুরি ছড়া, থালকুম্বো, লক্ষ্মীছড়িতে আরও অন্তত পাঁচটি সশস্ত্র ক্যাম্প রয়েছে সংগঠনটির। শীলছড়ায় রয়েছে তাদের অফিসারদের ব্যারাক এবং অস্ত্র-গোলাবারুদের গোপন ভাণ্ডার। এ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।

অবস্থা বিবেচনায়, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে না পারলে পাহাড়ে আবারও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষক মহল।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme