Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫, গুরুতর আহত ১৫

Posted on September 6, 2025September 6, 2025 by editor

নিউজ ডেস্ক;

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহণের বাস খালে পড়ার ঘটনায় এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৫। নিহতদের মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিত করেছেন হেলথ কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইমতিয়াজ উদ্দিন এবং বাকি তিনজনের মৃত্যু নিশ্চিত করেন ন্যাশনাল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের শেরপুর গ্রামের হাফিজুল্লাহ কাজী পুত্র জয়নাল আবেদীন (৬৫), জেলার চন্দ্রগঞ্জের শেরপুর গ্রামের জামাদার বাড়ির মোরশেদ আলম (৫০), নওগাঁ জেলার মান্দারা থানার এরিস্টো ফার্মার চন্দ্রগঞ্জ এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির (৪২), নোয়াখালী সদর উপজেলার দিনমণি বাজারের ন্যাশনাল পলিমার কোম্পানির ডিএসআর মো. আব্দুল মাজেদ (৪৬), এছাড়াও নওগাঁ জেলার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এসআর মো. রিপন হোসেন (৩৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার একঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। তবে কারো নাম পরিচয় জানা যায়নি।

এদিকে ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক হয়েছে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উদ্ধার করে যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ-ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সকলকে উদ্ধার করেছি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme