Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

মিরপুরে দুই কারখানায় আগুনে দগ্ধ হয়ে নিহত ৫, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট

Posted on October 14, 2025October 14, 2025 by editor

নিউজ ডেস্ক:

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই গোডাউনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার বেশি সময় হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২২ মিনিটে আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন,‌ আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে। একটি কাপড়ের গোডাউন, আরেকটি কেমিক্যাল গোডাউন।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

ওই সময় তালহা বিন জসিম বলেন, রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের বেশ কয়েকটি ইউনিট গেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই দুই স্থাপনার আশপাশে আরও অনেক কারখানা আছে, ওইসব কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে। এসব কারখানায় আগুন লাগার কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে এবং যতটুকু পারা যায় কাছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে রূপনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কাজ করছে, যাতে আগুন নেভানোর সময় এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme