Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো ২৪ জনের জানাজায়

Posted on August 23, 2025 by editor

নিউজ ডেস্ক:

বিয়ের আনন্দ মুহূর্তেই কাল হয়ে দেখা দিল নূর মুহাম্মদের জীবনে। বিয়ের মাত্র দুই দিন আগে মায়ের সঙ্গে দীর্ঘসময় ফোনে কথা বলেছিলেন তিনি। বাড়িতে তখন বিয়ের প্রস্তুতি চলছিল জোরেশোরে। কিন্তু নির্ধারিত দিনে বাড়ি ফিরে তিনি দেখলেন ভয়াবহ এক দৃশ্য—বন্যায় প্রাণ গেছে পরিবারের ২৩ জনসহ মোট ২৪ জনের। বিয়ের সাজ নয়, শেষ পর্যন্ত প্রিয়জনদের জানাজায়ই অংশ নিতে হলো নূর মুহাম্মদকে। শুক্রবার (২২ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায়।

নূর মুহাম্মদ মালয়েশিয়া প্রবাসী পাকিস্তানি নাগরিক। বিয়ে করার জন্য তিনি গত ১৫ আগস্ট পাকিস্তানে আসেন। দেশটিতে ভয়াবহ বন্যার সময় ওই বাড়িতে অবস্থান করা মুহাম্মদের পরিবার ও আত্মীয় স্বজনদের ২৮ সদস্যের মধ্যে ২৪ জনই প্রাণ হারান। বুনের জেলার কাদির নগর গ্রামে খালের তীরে অবস্থিত পরিবারের বিশাল ৩৬ কক্ষের বাড়ির ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নূর মোহাম্মদ। বলেন, ‘আমি বোঝাতে পারব না যে তিনি (তার মা) কতটা খুশি ছিলেন।’

জিও নিউজ বলছে, পাহাড়ি বুনের জেলার এই গ্রামটি সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ আগস্ট থেকে পাকিস্তানের ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ জনের মধ্যে ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে এই অঞ্চলে।

২৫ বছর বয়সি নূর কাঁদতে কাঁদতে বলেন, সবকিছু শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে এসে ধ্বংসস্তূপ এবং ভারী পাথর ছাড়া আর কিছুই নেই। পাহাড় থেকে কাদা এবং প্রচণ্ড বন্যার পানির সাথে ঘরবাড়ি, বাজার এবং ভবনগুলোতে ভেঙে পড়েছে। তিনি বলেন, বন্যা এলো, এক ভয়াবহ বন্যা এলো, সবকিছু ভাসিয়ে নিয়ে গেল, বাড়ি, মা, বোন, ভাই, আমার চাচা, আমার দাদা এবং বাচ্চাদের।

নূর মুহাম্মদ মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করেন। ১৫ আগস্ট তিনি বিয়ের উদ্দেশে দেশে ফেরার জন্য ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছান। বাবা এবং আরেক ভাই বিমানবন্দরে তাকে রিসিভ করতে যাওয়ার কারণে বেঁচে গেছেন।মুহাম্মদ জানান, তার পরিবারের ২৮ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে আছেন। তিনি বলেন, আমরা আর কী বলতে পারি? এটা সৃষ্টিকর্তার ইচ্ছা।

নিহতদের মধ্যে নূর মুহাম্মদরে মা, এক ভাই এবং এক বোনও ছিলেন। এছাড়া রয়েছে তার চাচাদের পরিবারের সদস্যরা, যারা তার দাদার তৈরি বাড়িটিতে উত্তরাধিকার সূত্রে ছিলেন এবং তার বিয়েতে যোগদানকারী আত্মীয়স্বজনরা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme