নিউজ ডেস্ক :
চট্টগ্রামের লোহাগড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। সোমবার সকালে জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই লোহাগড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। সংঘর্ষের ফলে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
