Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৫ জনের মৃত্যু

Posted on November 5, 2025November 5, 2025 by editor

নিউজ ডেস্ক:

পরিবারের সদস্যদের নিয়ে সাধের কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছার ৫০ কিলোমিটার আগেই নিঃশেষ হয়ে গেছে কুমিল্লার মুবিনুল হকের পরিবার। যাত্রীবাহী বাস- মাইক্রো বাস নোহার মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে একই পরিবারের ৫ জন। গৃহকর্তা মুবিনুল, তাঁর ছোট কন্যা ও শালা মুমূর্ষু অবস্থায় বেঁচে গেলেও নিহত হয়েছেন মুবিনুল হকের বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫ তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক, শালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার, স্ত্রী, বৃদ্ধা মা ও শ্বাশুড়ি।বুধবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯ টায় কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকা খ্যাত চকরিয়ার হাঁসের দিঘী ঢালায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পথচারি, স্থানীয়রা আহতদের উদ্ধার করে

পার্শ্ববর্তী মালুমঘাট খৃস্টান হাসপাতাল পাঠায়। অবস্থা গুরুতর হওয়ায় মুবিনুল, তাঁর শিশু কন্যা ও শ্যালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজন হারানো মুবিনুল হক কুমিল্লার চৌদ্দগ্রামের চান্দিশকরা এলাকার এনামুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী মাইক্রো বাস ( যার নং ঢাকা মেট্রো চ ১৫-৭৩৪৩) টি চকরিয়ার হাঁসের দিঘী ঢালায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রী বাহী মারসা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় পর্যটকবাহী মাইক্রো বাসটি। ঘটনাস্থলেই হতাহত হয় একই পরিবারের ৮ জন।

এদিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মেহেদী হাসান কালবেলা’কে জানান, খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও পথচারীদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাই। আহতদের হাসপাতালে পাঠাই। নিহত ৫ জনের মরদেহ মালুমঘাট খৃস্টান হাসপাতাল মর্গে রয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় আক্রান্ত সবাই কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের। পরবর্তীতে দুর্ঘটনার কারণ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,186)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (434)
  • বান্দরবান সদর (144)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme