নিউজ ডেস্ক :
কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল নাজমুল হাসান (৫০) মালুমঘাট হাইওয়ে ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আহতদের মধ্যে উপ-পরিদর্শক জিয়াউদ্দিন ও তিন কনস্টেবল রয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) জানান, অন্য যানবাহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ মালুমঘাট হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।