Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

বাংলালিংকের নতুন সিইও হলেন ইওহান বুসে

Posted on March 19, 2025March 19, 2025 by editor

নিউজ ডেস্ক :

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ টেলিকম নির্বাহী ইওহান বুসে। তিনি এর আগে সিঙ্গাপুরের স্টারহাবে কৌশল ও ব্যবসায়িক রূপান্তর বিষয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। বাংলালিংকের মূল কোম্পানি ভিওন সোমবার এ ঘোষণা দেয়, যা ৬ এপ্রিল থেকে কার্যকর হবে।

ইওহান বুসে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়েছেন। তিনি এর আগে ওরেদো ওমানের চিফ কমার্শিয়াল অফিসার এবং ডয়েশ্চ টেলিকম ক্রোয়েশিয়া, এক্সিস ও সিংটেলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলালিংকে সফলভাবে নয় বছর নেতৃত্ব দেওয়া এরিক অসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

নতুন নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো বলেন, “ইওহানকে বাংলালিংক ও ভিওনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার দীর্ঘ অভিজ্ঞতা আমাদের ডিজিটাল সম্প্রসারণকে এগিয়ে নেবে এবং বাংলাদেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে। একইসাথে, আমি এরিক অসের প্রতি কৃতজ্ঞ, যার নেতৃত্বে বাংলালিংক সারাদেশে বিস্তৃতি লাভ করেছে এবং ফোরজি ও ডিজিটাল সেবায় নতুন মানদণ্ড তৈরি করেছে।”

বিদায়ী সিইও এরিক অস বলেন, “নয় বছর ধরে বাংলালিংকের অসাধারণ টিমের সঙ্গে কাজ করা আমার জন্য গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, ইওহান বুসের নেতৃত্বে বাংলালিংক আরও এগিয়ে যাবে এবং গ্রাহকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।”

নতুন দায়িত্ব গ্রহণ নিয়ে ইওহান বুসে বলেন, “এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলালিংকের দায়িত্ব নিতে পেরে আমি রোমাঞ্চিত। ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যেখানে কানেক্টিভিটি ও প্রযুক্তিসেবা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলালিংকের বিশ্বমানের টিমের সঙ্গে মিলে আমরা উদ্ভাবনকে ত্বরান্বিত করব এবং ডিজিটাল বিভাজন দূর করে লাখো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনব।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme