Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

৬০০-৭০০ টাকায় চুক্তি, তিন বেলার খাবার: এভাবেই দিনমজুরি ঠিক হচ্ছে বাজারে

Posted on December 3, 2025December 3, 2025 by editor

নিউজ ডেস্ক:

আলুর রাজধানী খ্যাত মুন্সীগঞ্জের বিস্তীর্ণ কৃষিজমিতে রবি মৌসুমের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। আড়িয়ল বিলসহ শ্রীনগর, টঙ্গীবাড়ি, সিরাজদিখান এলাকার মাঠে আলু, ধান ও শীতকালীন সবজির বীজতলা এবং জমি প্রস্তুতের কাজে নেমেছেন হাজারো কৃষিশ্রমিক। মৌসুমে শ্রমিকের সংকট থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য শ্রমিক এসে ভিড় করছেন এসব এলাকায়। আর সেই সুযোগেই স্থানীয় হাটবাজারে ভোরের আলো ফুঁটার আগেই বসছে ব্যতিক্রমী শ্রম বিক্রির হাট।

শ্রীনগর চকবাজার সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে পরিচিত। ফজরের আজানের পরপরই জোড়া সেতু এলাকায় শতশত শ্রমিক দাঁড়িয়ে থাকেন কাজের অপেক্ষায়। জমির মালিকরা এসে দরদাম করে পছন্দমতো শ্রমিক ঠিক করেন নির্দিষ্ট সময়ের জন্য। দিনে তিন বেলা খাবারসহ ৬০০–৭০০ টাকা মজুরিতে বেশিরভাগ শ্রমিক চুক্তিবদ্ধ হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, আড়িয়ল বিলের পানি নামতে শুরু করেছে। মাঠ পরিষ্কার, বীজতলা তৈরি, জমি চাষ—সব মিলিয়ে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। তবে খাল-জলাশয় ও কালভার্ট এলাকার অনিয়মিত ভরাটের কারণে পানি নিষ্কাশন ধীরগতির হওয়ায় অনেক জমি এখনও জলমগ্ন। পানি পুরোপুরি নামলে শ্রমবাজার আরও জমে উঠবে বলে জানান স্থানীয়রা।

শ্রম বিক্রি করতে আসা শ্রমিকরা বলেন, বছরের এই সময়টায় তারা কয়েক মাস কৃষিকাজ করে বাড়ি ফিরে যান। চাপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসছেন অনেকেই। কেউ আবার পরিচিত গৃহস্থের জমিতে সরাসরি যুক্ত হন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জে এবার প্রায় ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে ধান এবং প্রায় ২৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই আবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দূরদূরান্ত থেকে আসা হাজারো কৃষিশ্রমিক।’

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,088)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme