নিউজ ডেস্ক:
৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার (১০ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে নামের পাশে উল্লিখিত বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে পদায়ন করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রদান করা হয়েছে।
