Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

৩ কোটিতে বিএনপির মনোনয়ন চুক্তি, ৬৫ লাখ টাকা লেনদেনের প্রমাণ

Posted on February 6, 2026February 6, 2026 by editor

নিউজ ডেস্ক:

বিএনপির মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রবাসী বিএনপি কর্মীর কাছ থেকে ৬৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে তিন কোটি টাকার বিনিময়ে রাজশাহী-৬ আসনে মনোনয়ন নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়।
ভুক্তভোগী যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি কর্মী আমিনুল ইসলাম মিঠুর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে লেনদেনের সত্যতা নিশ্চিত করেছে এশিয়া পোস্ট। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে কয়েক দফায় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে মোট ৬৫ লাখ টাকা জমা দেওয়া হয়।
তদন্তে দেখা গেছে, টাকা জমা দেওয়া হয় শাওন আহমেদ সোহেল ও আসমা আক্তার নামে দুজনের ব্যাংক অ্যাকাউন্টে। পরে ওই অর্থ আরটিজিএস ও এনপিএসবি পদ্ধতিতে বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্পর্কও উঠে এসেছে অনুসন্ধানে।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা বলে মিঠুকে একাধিক নথিপত্র পাঠানো হয়, যেখানে তারেক রহমানের মন্তব্য রয়েছে বলে দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় টাকা ফেরত চাইলে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মিঠু। এ সংক্রান্ত একটি অডিও কথোপকথনও এশিয়া পোস্টের হাতে এসেছে।
অভিযোগের বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগ করা হলে কয়ছর আহমেদ মন্তব্য করতে রাজি হননি। বিএনপির শীর্ষ নেতারাও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ সত্য হলে এটি গুরুতর অপরাধ। অবৈধ লেনদেন ও প্রতারণার সঙ্গে রাজনৈতিক দলও দায় এড়াতে পারে না। সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে।
ঘটনাটি ঘিরে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme