Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

৩০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি করা হয় আর্টিলারি শেল!

Posted on January 2, 2026January 2, 2026 by editor

নিউজ ডেস্ক:

১৫ বছর আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সাবেক সেনা কর্মকর্তা আসমত উল্লাহর সঙ্গে বিয়ে হয় পাখি খাতুনের। এটা ছিল আসমত আলীর ২য় বিয়ে। বিয়ের পর থেকেই স্বামীর ঘরে একটি লোহার বস্তু দেখতে পায় পাখি খাতুন। স্বামীর মৃত্যুর পর সেটিকে বিক্রির কথা ভাবেন পাখি। কিন্তু লোক না পাওয়ায় বিক্রি করা হচ্ছিল না। গত সপ্তাহে বাড়ির ওপর আসেন এক ভাঙারি ব্যবসায়ী। তার কাছে ৩০ টাকা কেজি দরে বিক্রি করে দেন লোহার ওই বস্তুটি। ওজন হয় ১৭ কেজি। কিন্তু ওই বস্তুটি যে বোমা জাতীয় কিছু, সেটা চিনতে পেরে ভয় পেয়ে গত পরশু বস্তুটি আবার পাখী খাতুনকে ফিরিয়ে দিয়ে যান ওই ভাঙারি ব্যবসায়ী। এরপর ভাঙারির ব্যবসায়ীর কাছ থেকে বিষয়টি এলাকাবাসীর কাছে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় খবর পায় দৌলতপুর থানা পুলিশ। তারা এসে বস্তুটি দেখে খবর দেন সেনা সদস্যদের। খবর পেয়ে শুক্রবার (২ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের সর্দারপাড়া এলাকায় আসে সেনা বাহিনীর বিশেষজ্ঞ দল। তারা জানায়, এটি একটি পুরোনো অবিস্ফোরিত সেল। সেটা অনেক শক্তিশালী। পরে অবিস্ফোরিত আর্টিলারি শেল উদ্ধার করে নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের সেনাবাহিনীর ৩ ইঞ্জিনিয়ার ইউনিটের বোম ডিসপোজাল টিম।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় দৌলতখালী গ্রামের আর্টিলারি ডিভিশনের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা (মৃত) আসমত উল্লাহর বসতবাড়ি থেকে আর্টিলারি শেলটি উদ্ধার করা হয়। এ বিষয়ে মৃত আসমত উল্লাহর দ্বিতীয় স্ত্রী পাখি খাতুন জানান, আমার বিয়ের বয়স প্রায় ১৫ বছর। আমি এখানে আসার পর থেকেই এই বস্তুটি ঘরে পড়ে থাকতে দেখেছি। আমার স্বামী মারা যাওয়ার পর একসময় এটিকে ভাঙারি ব্যবসায়ীর কাছে ৩০ টাকা দরে ১৭ কেজি ওজন হিসেবে বিক্রি করি। পরে ভাঙারি ব্যবসায়ী এটি বিপজ্জনক মনে করে আবার আমাদের বাড়িতে ফিরিয়ে দেয়। এরপর বিষয়টির গুরুত্ব বুঝে গত মঙ্গলবার স্থানীয় গ্রাম পুলিশকে জানাই।

স্থানীয় গ্রাম পুলিশ ময়নাল হোসেন বলেন, মঙ্গলবার বিষয়টি জানার পরপরই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। পরে বৃহস্পতিবার রাতেই প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উদ্ধার করা আর্টিলারি শেলটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনায় সর্বাত্মক সহযোগিতা করছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে দৌলতপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাসুদ জানান, উদ্ধার করা আর্টিলারি শেলটি নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে শেলটি নিষ্ক্রিয় করে। শুক্রবার দুপুরে যশোর সেনানিবাসের সেনাবাহিনীর ৩ ইঞ্জিনিয়ার ইউনিটের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে আর্টিলারি শেলটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে। অভিযানে বোম ডিসপোজাল টিমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন রিফাত।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। তিনি বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্টিলারি শেলটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে নিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নিষ্ক্রিয় করেছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme