Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

১৫ বছরে পাচার প্রায় ৫ লাখ কোটি টাকা, সম্পদ ফিরিয়ে আনতে উদ্যোগে বাংলাদেশ ব্যাংক

Posted on April 11, 2025April 11, 2025 by editor

নিউজ ডেস্ক :

গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বাংলাদেশ মানি লন্ডারিংয়ের বড় ভিকটিম। দেশের ব্যাংক খাতে কয়েকটি প্রভাবশালী পরিবার বা গোষ্ঠী সংগঠিতভাবে সম্পদ বিদেশে পাচার করেছে।”

গভর্নর জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশে থাকা সম্পদের অবস্থান শনাক্ত করে তা ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক ল ফার্ম ও এস্টেট ট্রেসিং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ চলছে। আগামী ছয় মাসের মধ্যে এসব সম্পদ ফ্রিজ করার আশা ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রামের কিছু বড় শিল্পগোষ্ঠীর নাম উল্লেখ করে গভর্নর বলেন, “শুধু বেক্সিমকোরই পাচার করা অর্থ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এটি বড় গ্রুপগুলোর চিত্র। ছোটদের এখনই ধরছি না।” তিনি বলেন, “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—চুরি হয়ে যাওয়ার পর নয়, আগে থেকেই তা ঠেকানোর ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য।”

সম্পদ ফেরত আনার ক্ষেত্রে আদালতের বাইরে সমঝোতার পথে অগ্রসর হওয়ার কথাও জানান গভর্নর। বলেন, “সব কিছু কোর্টে নিতে হবে এমন নয়। আউট অব কোর্ট সেটেলমেন্টের মাধ্যমেও সমাধান সম্ভব। তবে তার আগে আমাদের হাতে যথাযথ তথ্য থাকতে হবে।” মুদ্রাস্ফীতি প্রসঙ্গে গভর্নর বলেন, আগে প্রকৃত চিত্র আড়াল করা হতো। বর্তমানে তা ৮-৯ শতাংশের মধ্যে নামানো গেছে। আগামী বছর তা ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।

অর্থ পাচারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত কি না—এমন প্রশ্নে গভর্নর বলেন, “অভিযোগ প্রমাণিত না হলে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়। সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।” বিদ্যুৎ, সার ও কৃষি উৎপাদনকে অগ্রাধিকার দিয়ে সময়মতো প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছে বলেও জানান গভর্নর।

চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন, ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মো. আনিসুর রহমান এবং চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. সালাহ উদ্দীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,070)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme