Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

হিমঘরে পড়ে আছে ভারত-পাকিস্তানের ৯ বন্দীর মরদেহ

Posted on January 12, 2025January 12, 2025 by editor

নিউজ ডেস্ক:

ভারত ও পাকিস্তানের ৯ বন্দীর মরদেহ ছয় মাস থেকে সাড়ে তিন বছর ধরে বাংলাদেশের তিনটি হাসপাতালের হিমঘরে পড়ে আছে। বারবার অনুরোধ করেও দেশ দুটি তাদের নাগরিকদের মরদেহ গ্রহণ করছে না, বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এতে মরদেহ সংরক্ষণে বাংলাদেশ সরকারের অর্থব্যয় বাড়ছে।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, “মরদেহগুলো হস্তান্তরের জন্য বারবার চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী, তিন মাসের মধ্যে মরদেহ গ্রহণ না করলে দাফন বা সৎকার করা হয়। তবে মানবিক কারণে এগুলো এখনো সংরক্ষণ করা হচ্ছে।”

হিমঘরে মরদেহের অবস্থান
ঢাকা মেডিকেলে ছয়, খুলনায় এক এবং শরীয়তপুরে দুটি মরদেহ রয়েছে। আটজন ভারতীয় ও একজন পাকিস্তানি বন্দী বার্ধক্যসহ বিভিন্ন রোগে মারা গেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২১ সালের ১৮ জুন প্রথম পাকিস্তানি বন্দী মারা যান। এরপর থেকে ভারতের নাগরিকদের মধ্যে কয়েকজন ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মারা গেছেন।

এই বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যদি সংশ্লিষ্ট দেশগুলো মরদেহ গ্রহণ না করে, তবে আঞ্জুমান মুফিদুল ইসলাম বা অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দাফনের ব্যবস্থা নেওয়া হবে। দেশ দুটি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,052)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme