হাসনাত ও সার্জিস কে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা অভিযোগ:

জাগ্রত পাহাড় ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এক মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে একটি ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে। ওই সময় ছাত্রনেতাদের সঙ্গী বাইক আরোহীরা ট্রাকটি আটকানোর চেষ্টা করলে তাদের ওপরও ট্রাকটি চালিয়ে দেওয়া হয়। তবে আল্লাহর কৃপায় সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা আহমেদুল্লাহ সাকিব। তিনি জানান, “ট্রাকটি আমাদের গাড়ি বহরে ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়ার চেষ্টা করে। আমরা বাইক নিয়ে থামানোর চেষ্টা করলেও ট্রাকটি আমাদের দিকেও চালিয়ে দেওয়া হয়। অল্পের জন্য আমরা সবাই রক্ষা পাই।”

দুর্ঘটনায় আহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো পুরোপুরি জানা যায়নি।