Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

হাটহাজারীতে কওমী ও সুন্নি সংঘর্ষ, আহত দেড় শতাধিক

Posted on September 6, 2025September 6, 2025 by editor

নিউজ ডেস্ক;

চট্টগ্রামের হাটহাজারী সদরে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে সুন্নিপন্থী এলাকাবাসীদের সংঘর্ষ হয়েছে। এতে দেড় শতাধিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় মোহাম্মদ আবু তালেব জানান, চট্টগ্রাম থেকে জশনে জুলুসের গাড়ি যাওয়ার পথে হাটহাজারী কওমী মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা বের হয়ে ভাঙচুর চালায়। এতে জুলুস থেকে ফেরা লোকজন পাশের এলাকায় চলে যায়। পরে তাদের উপর সেখানেও হামলা করে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে এলাকাবাসী যুক্ত হয়ে কওমী শিক্ষার্থীদের উপর পাল্টা হামলা চালায়। উভয়পক্ষের দেড় শতাধিক আহত হয়েছে। হাটহাজারী বাস স্টেশনে কওমী ছাত্ররা আরও ৫টি গাড়িতে ভাঙচুর চালায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। এতে চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। হাটহাজারী বাস স্টেশন থেকে মাদ্রাসা পর্যন্ত কওমী ছাত্ররা মিছিল দিচ্ছেন। 

হাটহাজারী বড় মাদ্রাসার কর্তৃপক্ষ বার বার শিক্ষার্থীদের মাদ্রাসায় ফিরে আসতে বললেও উত্তেজিত ছাত্ররা তা মানছেন না। 
হাটহাজারী সার্কেলের পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কিন্তু চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে বেশ কয়েকজন আহতের কথা শুনেছি। 

জানা গেছে, সকালে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা মসজিদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ঘটনার সঙ্গে জড়িত যুবক আরিয়ান ইব্রাহিমকে (২০) আটক করেছে পুলিশ। তার বাড়ি ফটিকছড়ি পৌসভার ৩নং ওয়ার্ড এলাকায়।

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, উস্কানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে। অভিযুক্তকে আটকের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে।  তাকে বিকেলে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত আটক রয়েছেন। অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। 

শনিবার সকালে চট্টগ্রামে জশনে জুলুসে আসার পথে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে হাটহাজারী মাদ্রাসার সামনে থেকে ফেসবুকে পোস্ট দেন ওই আরিয়ান ইব্রাহীম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে ইউএনওর নির্দেশে তাকে আটক করা হয়। এ ঘটনার জের ধরে রাতে সংঘর্ষে জড়ালো উভয় পক্ষ। 

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,079)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme