নিউজ ডেস্ক :
স্বাস্থ্য ক্যাডারে আবেদনের বয়সসীমা ৩২ থেকে বাড়িয়ে ৩৪ করার প্রস্তাব করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য বিষয়ক প্রধান উপদেষ্টা অধ্যাপক সায়েদুর রহমান বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানান, এমবিবিএস কোর্সের ইন্টার্নশিপসহ ছয় বছর সময়কাল বিবেচনায় বয়সসীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, সংকটের কারণে জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বঞ্চিত চিকিৎসকদের জন্য সাত হাজার সুপারনিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। মন্ত্রণালয়ে চিকিৎসকদের দাবি জানাতে আহ্বান জানিয়ে ড. সায়েদুর বলেন, দাবির যৌক্তিকতা বিবেচনায় ব্যবস্থা নেয়া হবে, তবে রোগীদের জিম্মি করা যাবে না।
ম্যাটসের কোর্সের কারিকুলাম সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণেরও পরিকল্পনা রয়েছে।
