Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সেনা সদস্যের আত্মত্যাগশহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি

Posted on February 2, 2026February 2, 2026 by editor

জাগ্রত পাহাড় ডেস্ক।

পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি। তিনি বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে কর্মরত একজন দায়িত্বশীল সিনিয়র জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ছিলেন।
সৎ, মেধাবী, কর্মঠ ও দক্ষ সৈনিক হিসেবে তিনি দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তাঁর পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও সাহসিকতা সহকর্মীদের কাছে বিশেষভাবে প্রশংসিত ছিল।
২০২২ সালের ০২ ফেব্রুয়ারি তারিখে রুমা জোন এলাকায় সন্ত্রাসী অবস্থানের বিষয়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টার দিকে অভিযানের সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে টহল দলের ওপর গুলিবর্ষণ করে। এমন পরিস্থিতিতেও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান অসীম সাহসিকতার সঙ্গে পাল্টা আক্রমণ পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থলেই তিনজন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু নিশ্চিত হয় এবং সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।
তবে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি বুকে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তিনি শাহাদাত বরণ করেন।
পরবর্তীতে অভিযানস্থল থেকে একটি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, চার জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।
দেশমাতৃকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শহীদ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের এবং অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তরভাবে সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়।
শহীদ এই বীর সেনাসদস্যের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,087)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme