Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনে সরকারের উদ্যোগ

Posted on April 25, 2025April 25, 2025 by editor

নিউজ ডেস্ক :

দেশের শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গ্যাসের অভাবে অনেক উদ্যোক্তা কারখানা স্থাপন করতে পারছেন না, যা অর্থনীতির অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই যত দ্রুত সম্ভব বিদেশ থেকে আমদানিকৃত গ্যাস গ্রহণে সক্ষম একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।

প্রেস সচিব আরও জানান, ড. মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সঙ্গে এ বিষয়ে একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে শিগগিরই প্রকল্প বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।

প্রধান উপদেষ্টার সফরকে অত্যন্ত সফল ও গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে আরও উজ্জ্বল হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের ফলস্বরূপ বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন।

দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আগের সরকারের সময় যেখানে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩২০ কোটি মার্কিন ডলার, সেখানে অন্তর্বর্তী সরকারের সময়ে তা কমে ৬০ কোটি ডলারে নামিয়ে আনা হয়েছে।

চার দিনের দোহা সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার সকালে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ইতালির রোমের উদ্দেশে রওনা হন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme