Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান: এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজার

Posted on January 18, 2025 by editor

নিউজ ডেস্ক:

সৌদি আরবে গত এক সপ্তাহে ২১,৪৮৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অনেকে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত। শনিবার (১৮ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩,৫৬২ জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন, ৪,৮৫৩ জন অবৈধভাবে সীমান্ত পার হয়েছেন এবং ৩,০৭০ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত।

এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের কারণে ১,৫৬৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫০ শতাংশ ইউথোপিয়ান, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, সৌদি থেকে পালানোর সময় ৬৪ জন এবং পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কেউ যদি অবৈধ প্রবাসীদের প্রবেশে সহযোগিতা করে, আশ্রয় দেয় বা পরিবহন করে, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। সেই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,061)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme