নিউজ ডেস্ক :
ঢাকায় কয়েকশত মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে। মুসলিম উম্মাহ বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিশেষ ঈদ জামাতের আয়োজন করা হয়।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়, এরপর সকাল সোয়া আটটা এবং সোয়া নয়টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জানান, ইসলামের নির্দেশনা অনুযায়ী তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, সারা বিশ্বে একই চাঁদ দেখা যায়, তাই তারা সৌদি আরবের সময় অনুসারে ঈদ উদযাপন করেন।
