Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৫ শতাধিক মানুষ

Posted on January 29, 2026January 29, 2026 by editor

দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার চিকিৎসা সুবিধাবঞ্চিত ১নং মেরুং ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি বেবি টাইগার্স) আয়োজিত দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প মেরুং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিনের নির্দেশনায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ৫ শতাধিক নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পের সার্বিক নেতৃত্ব ও তত্ত্বাবধানে ছিলেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শায়খ উদ্দীন সাকলাইন। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান এবং ওষুধ বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন।

এ বিষয়ে ক্যাপ্টেন মো. শায়খ উদ্দীন সাকলাইন বলেন,
“মেরুং ইউনিয়নের মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে অনেকাংশে বঞ্চিত। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,126)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme