সুপ্রিম কোর্টে ম্যুরাল ভাঙার শঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

নিউজ ডেস্ক:

সারাদেশে সহিংসতা, হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে হাইকোর্ট এলাকায় ম্যুরাল ভাঙার আশঙ্কায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রতিটি প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তল্লাশি কার্যক্রমও চালু রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।