Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সীমান্তে এক বছরে ১৭,১৬৯ জন আটক, বিপুল মাদক ও চোরাচালান পণ্য জব্দ

Posted on January 12, 2025January 12, 2025 by editor

নিউজ ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৪ সালে সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে ১৭,১৬৯ জনকে আটক করেছে। এদের মধ্যে ১৫৫ জন ভারতীয় নাগরিক, ১৪,৩৩৬ জন মিয়ানমারের নাগরিক এবং ২,৬৭৮ জন বাংলাদেশি রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, ২০২৪ সালে বিজিবি মোট ২,১৮৪ কোটি ২৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ১৩১ কেজি ৪২৪ গ্রাম স্বর্ণ, ১৩৭ কেজি ২৮৯ গ্রাম রৌপ্য, বিপুল পরিমাণ পোশাক, কসমেটিকস, খাদ্যপণ্য, মোবাইল ডিভাইস, যানবাহন এবং অন্যান্য পণ্য।

অস্ত্র ও গোলাবারুদ জব্দের তালিকায় রয়েছে ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ৮টি রাইফেল, ৮,৮৫৯ রাউন্ড গুলি, ৪৫টি ম্যাগাজিন এবং আরও অনেক কিছু।

মাদকদ্রব্য জব্দে বড় সাফল্য অর্জন করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৯২ লাখ ১৬ হাজার ৮৭৮ পিস ইয়াবা, ৮৪ কেজি ৭৯১ গ্রাম ক্রিস্টাল মেথ, ২৬৪ কেজি ৮৪ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৮২ কেজি গাঁজা, ২ লাখ ১৪ হাজার ২৮ বোতল ফেনসিডিল, ৬ হাজার ২৪ কেজি কোকেন, এবং আরও নানা প্রকার মাদক।

২০২৪ সালে সীমান্ত এলাকায় বিজিবি ১২০ একর জমির পপি ক্ষেত ধ্বংস করেছে। মাদক পাচার ও সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২,৮৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: Rtv

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme