Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সার্বভৌমত্ব রক্ষায় অটল অবস্থানে সেনাবাহিনী: করিডর ও সীমান্ত ইস্যুতে স্পষ্ট বার্তা

Posted on May 26, 2025May 26, 2025 by editor

নিউজ ডেস্ক :

দেশের স্বার্থবিরোধী কোনও কর্মকাণ্ডে সেনাবাহিনী কখনোই সম্পৃক্ত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সোমবার (২৬ মে) সেনা সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, “এই দেশ আমাদের, এই মাটি আমাদের। সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের কাঁধে। সীমান্তে শান্তি বিনষ্টের সুযোগ নেই, আমরা কোনো গোষ্ঠীর সঙ্গে আপস করব না।” তিনি আরও বলেন, দেশের স্বার্থে বিন্দুমাত্র হুমকি আসলেও সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।

করিডর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকারের নির্দেশনা মেনেই সেনাবাহিনী কাজ করছে, এবং সরকারের সঙ্গে কোনও ধরনের মতপার্থক্য নেই। বরং সমন্বিতভাবে কাজ করাই মূল লক্ষ্য।

সেনাপ্রধানের একটি বক্তব্য ঘিরে ওঠা প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর একটি নিয়মিত অভ্যন্তরীণ অনুষ্ঠান, যেখানে সেনাপ্রধান নিয়মিত দিকনির্দেশনা দিয়ে থাকেন। এটি রাজনৈতিক কোনো বার্তা নয়।

সীমান্তে বিদেশি নাগরিকদের পুশ ইন ইস্যুতে সেনা সদর বলেছে, এটি মোটেও কাম্য নয়। তবে পরিস্থিতি যদি সেনাবাহিনীর সম্পৃক্ততা দাবি করে, তাহলে সরকার নির্দেশ দিলে বাহিনী সক্রিয় হবে। আপাতত বিজিবি দায়িত্ব পালন করছে।

পাহাড়ি অঞ্চলে সক্রিয় আত্মস্বীকৃত সশস্ত্র সংগঠনগুলোর বিষয়ে লে. কর্নেল শফিকুল ইসলাম বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এসব গোষ্ঠীর বৈঠক বা নির্বাচনে তাদের অংশগ্রহণকে সেনাবাহিনী সমর্থন করে না। এমনকি কুকি-চিন গ্রুপের জন্য একটি গার্মেন্টসে পাওয়া ৩০ হাজার ইউনিফর্মের তথ্যকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সেনাবাহিনী ঈদের আগে ও পরে দুই সপ্তাহ নিয়মিত টহল দেবে বলে জানানো হয়। যানবাহনের গতি, টিকিট কালোবাজারি ও পশুর হাটে চাঁদাবাজি নিয়ন্ত্রণে তৎপর থাকবে সেনাবাহিনী। এছাড়া, কোনো ধরনের মব ভায়োলেন্স বা জননিরাপত্তা বিঘ্ন ঘটালে সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন লে. কর্নেল মো. শফিকুল ইসলাম।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme