Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সারা দেশে যে আইন, পার্বত্যাঞ্চলেও একই আইন থাকতে হবে: ফয়জুল করীম

Posted on October 5, 2025October 5, 2025 by editor

নিউজ ডেস্ক:

“পার্বত্য অঞ্চল কি ভিন্ন দেশ?” এমন প্রশ্ন তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “সারা দেশের জেলার জন্য যে আইন, পার্বত্য অঞ্চলেও একই আইন থাকতে হবে।”

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জনগণ না জানি আপনাকে শাড়ি-চুড়ি পরিয়ে দেয়! প্রতিদিনই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। পার্বত্য অঞ্চলের জন্য আলাদা আইন কেন থাকবে? তাদের সঙ্গে কেনো শান্তি চুক্তি করতে হবে?”

ফয়জুল করীম আরও বলেন, “সন্ত্রাসবাদ ও চাঁদাবাজদের শক্ত হাতে দমন করতে হবে, নইলে গদি ছাড়তে হবে। যারা এতদিন দেশ চালিয়েছে তারা মানুষকে শান্তি দিতে পারেনি, বৈষম্য দূর করতে পারেনি, জুলুম-অত্যাচার-খুন বন্ধ করতে পারেনি।”

জনগণের উদ্দেশে তিনি বলেন, “নৌকা, ধানের শীষসহ সব দলকেই পরীক্ষা করেছেন, তারা বারবার ফেল করেছে। তাই একবারের জন্য ইসলামকে পরীক্ষা করে দেখেন।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইউসুফ আহমাদ মনসুরসহ স্থানীয় নেতারা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme