Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সাবেক আইজিপি বেনজীর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: পুলিশ অ্যাসোসিয়েশন

Posted on February 7, 2025February 7, 2025 by editor

নিউজ ডেস্ক:

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে রাষ্ট্র ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংস্থাটি তার এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। গণহত্যা ও দুর্নীতিতে জড়িত বিতর্কিত পুলিশ সদস্যদের বিচারের বিষয়ে বাহিনীর সব সদস্য একমত।”

পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, বিভিন্ন মামলায় অভিযুক্ত ও পলাতক বেনজীর আহমেদ সম্প্রতি একটি ভার্চুয়াল সভায় অংশ নেন, যেখানে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়, যা পুলিশের পেশাদারিত্বকে ক্ষুণ্ন করেছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, “২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের বিরুদ্ধে অভিযানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, হাজার কোটি টাকার দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের মতো অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তির এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল। পুলিশ বাহিনীর সদস্যরা এতে মর্মাহত ও ক্ষুব্ধ।”

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানায়, ব্যক্তির দায়ভার কোনো বাহিনী বহন করে না এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা সহ্য করা হবে না।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,045)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme