নিউজ ডেস্ক:
ঢাকা, ৪ নভেম্বর ২০২৪:
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। রোববার রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের বাসা থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হওয়া এ অভিযান শেষ হয় চার ঘণ্টা পর। আমজাদ হোসেন, যিনি ২০২০ সালে অতিরিক্ত সচিব হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অবসর গ্রহণ করেন, তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
/এটিএম
