Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সাজানো মানিলন্ডারিং মামলায় বেকসুর খালাস পেলেন মিয়া নুরুদ্দিন অপু

Posted on January 27, 2025 by editor

নিউজ ডেস্ক:

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দায়ের করা একটি মিথ্যা মানিলন্ডারিং মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের জনপ্রিয় প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম এই রায় প্রদান করেন।

২০১৮ সালের ১৪ ডিসেম্বর, মতিঝিল সিটি সেন্টারে বিপুল পরিমাণ অর্থ মজুতের অভিযোগে র‍্যাবের দায়ের করা মামলায় তাকে জড়ানো হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনে সাজানো এই মামলায় উল্লেখ করা হয়, নির্বাচনের সময় মিয়া নুরুদ্দিন অপু নির্বাচনকে প্রভাবিত করতে টাকা ছড়ানোর ষড়যন্ত্র করেছিলেন।

তবে আদালতের নথিপত্র এবং সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে, এই মামলা ছিল পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে অপুর নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়, যেখানে মাথায় ১৭টি সেলাই দিতে হয়।

এরপরও তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তাকে কখনো কাশিমপুর, কখনো কেরানীগঞ্জ কারাগারে বন্দি রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়।

দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস দেন। বিএনপির নেতাকর্মীরা এই রায়কে ন্যায়ের জয় এবং ক্ষমতাসীন সরকারের অপপ্রচারের পরাজয় বলে উল্লেখ করেছেন।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,058)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme