Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সাকিব আল হাসানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Posted on January 19, 2025January 19, 2025 by editor

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক এ নির্দেশ দেন। মামলায় সাকিব আল হাসানের পাশাপাশি তার প্রতিষ্ঠিত সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন এবং পরিচালক ইমদাদুল হকের বিরুদ্ধেও একই আদেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ওয়ার্কিং ক্যাপিটাল ও টার্ম লোন হিসেবে মোট আড়াই কোটি টাকা ঋণ নিয়েছিল। ঋণ পরিশোধের সময়সীমা পার হওয়ায় ব্যাংক ঋণটি পুনর্গঠন করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি চলতি বছরের ৪ সেপ্টেম্বর ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক প্রদান করে। তবে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকগুলো ডিজঅনার হয়।

ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ পাঠানোর পরও ঋণ পরিশোধ না হওয়ায় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়। নোটিশ পাঠানোর ৩০ দিন পার হওয়ার পর ব্যাংকের রিলেশনশিপ অফিসার মো. শাহিবুর রহমান বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন।

মামলার ধার্য তারিখে (১৮ জানুয়ারি) সাকিব আল হাসান আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলায় সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডকেও আসামি করা হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,061)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme