Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সমন্বয়ক ও সাংবাদিক পরিচয়ে ৫ হাজার চাঁদা দাবি ছাত্রলীগ নেতার

Posted on June 26, 2025June 26, 2025 by editor

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক ও সমন্বয়ক পরিচয় দিয়ে সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত উপজেলার কোনাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কানন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান।

বুধবার (২৫ জুন) নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কাননকে আটকের পর মামলা হয়েছে চকরিয়া থানায়।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আবু তাহের মানিক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে কানন নিজেকে সমন্বয়ক দাবি করে পরিষদের নারী উদ্যোক্তা আসমাউল হুসনার কক্ষে প্রবেশ করেন। এ সময় কানন বলেন, ‘এখানে জনসাধারণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, আমি সমন্বয়ক এবং ক্রাইম রিপোর্টারও। আমাকে ৫ হাজার টাকা দিতে হবে, তা না হলে নিউজ করে দেব।’

এ সময় কানন উদ্যোক্তা আসমাউল হুসনাকে চাকরিচ্যুতি ও মানহানিকর অপপ্রচারের ভয়ও দেখায়। তাৎক্ষণিক বিষয়টি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ, দফাদারকে জানালে অভিযুক্ত কানন তাদের প্রতিও অশোভন আচরণ, হুমকি ও সরকারি কাজে বাধা দেন। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। কানন কোনাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার জাকারিয়ার ছেলে।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিসান ও সাঈদ হাসান বলেন, ‘নিজেকে সমন্বয়ক ও কথিত সাংবাদিক পরিচয় দেওয়া কানন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চকরিয়া উপজেলার প্রতিনিধিত্বমূলক কোন কমিটিতে নেই। সে একজন নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশের জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ থেকে কানন নামের এক প্রতারককে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। এর আগে তাকে উপস্থিত জনতা পিটুনি দেয়।

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, প্রতারণা, চাঁদাবাজি, সরকারি কাজে বাধা ও নারীকে হেনস্তার অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।লিখিত অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,074)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme