Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সন্দ্বীপের কলঙ্কমোচন: প্রথমবারের মতো চালু হলো সমুদ্রপথে ফেরি

Posted on March 24, 2025March 24, 2025 by editor

নিউজ ডেস্ক :

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সন্দ্বীপের সঙ্গে নিরাপদ যোগাযোগের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ২৪ মার্চ ২০২৫, সোমবার, দেশের প্রথম সমুদ্রপথের ফেরি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে পৌঁছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ প্রকল্পকে সন্দ্বীপের জন্য ‘কলঙ্কমোচন’ বলে উল্লেখ করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও দ্বীপের মানুষকে কাদা মাড়িয়ে, ডিঙি নৌকা ও বোটে পারাপার হতে হয়েছে—এটা লজ্জার। অবশেষে সেই অধ্যায়ের অবসান ঘটল, যা পুরো চট্টগ্রামের জন্যও এক ঐতিহাসিক দিন।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানান, ফেরি চালুর আগে নৌঘাট দখলমুক্ত করা এবং সমুদ্র উপকূলীয় পরিবেশে এ প্রকল্প বাস্তবায়ন করাই ছিল বড় চ্যালেঞ্জ। ফেরিঘাটের নাম শহীদ মাহমুদুর রহমান সৈকত ও সাইমুন হোসেন মাহিনের নামে নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এই প্রকল্পের মূল কৃতিত্ব প্রধান উপদেষ্টার। সন্দ্বীপের নারীদের কষ্টের কথা জানার পর তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার, স্বরাষ্ট্র ও স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টাদের বিশেষ সহকারীরা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সভাপতিত্ব করেন এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা স্বাগত বক্তব্য দেন।

সকাল ৯টায় চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া ফেরিটি এক ঘণ্টার মধ্যে গুপ্তছড়ায় পৌঁছালে হাজারো সন্দ্বীপবাসী উল্লাসে স্বাগত জানান। এটি দেশের সামুদ্রিক ফেরি চলাচলের নতুন দিগন্ত উন্মোচন করল।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,068)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme