সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নন্দিত খতীব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ

নিউজ ডেস্ক:

টাংগাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দেশের প্রিয় দাঈ ও নন্দিত খতীব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।১৭ তারিখ, রবিবার রাতে মাহফিল থেকে ফেরার পথে একটি ট্রাক তার গাড়িকে পেছন থেকে আঘাত করলে গাড়িটি সামনে-পেছনে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা টাংগাইলে সম্পন্ন করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিশেষ করে চোখের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আল্লাহর রহমতে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দুর্ঘটনায় তার পরিবারের সদস্যরাও সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

এদিকে, দুর্ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে নানান গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা সবাইকে নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন।

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। চিকিৎসার পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।