সংস্কার প্রস্তাবনা জমা দিলো জামায়াত, মতামত জানাবে বিএনপি

নিউজ ডেস্ক :

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে লিখিত মতামত তুলে ধরে দলটি। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাডভোকেট মতিউর রহমান আকন এবং কেন্দ্রীয় নেতারা।

সংস্কার কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা করেই মতামত দেওয়া হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন নিরপেক্ষ করতে সংখ্যানুপাতিক পদ্ধতির প্রস্তাবসহ সংবিধান ও দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে জামায়াত।

সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, কাজের অগ্রগতি নিয়মিত জানানো হবে, তবে প্রতিদিন ব্রিফিং না-ও হতে পারে। বিএনপি আগামী দুই দিনের মধ্যে নিজেদের মতামত দেবে বলে জানিয়েছে কমিশন।

ঈদের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনার পরিকল্পনাও রয়েছে। এদিন প্রথম পর্যায়ে এলডিপির সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন