Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

Posted on July 17, 2025July 17, 2025 by editor

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট সঙ্গী অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু। খবর, আল জাজিরার।

বুধবার (১৬ জুলাই) শাস পার্টি জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে সরকার থেকে পদত্যাগ করেছে তারা।

চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি অতি-অর্থডক্স দল জোট সরকার থেকে পদত্যাগ করে। ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মূলত, আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই শাস পার্টি সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলে সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার নিয়ম থাকলেও, দীর্ঘদিন ধরে অতি-অর্থডক্স সম্প্রদায় এর বিরোধিতা করে আসছে। তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের কারণে সামরিক সেবা থেকে অব্যাহতি দাবি করে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে সরকার ও অতি-অর্থডক্স দলগুলোর মধ্যে টানাপোড়েন চলে আসছিল।

তবে শাস পার্টি জানিয়েছে, সরকার থেকে বেরিয়ে গেলেও তারা নেতানিয়াহুর জোটকে অবশ্যই ফেলে দেবে না। দলটি বলেছে, তারা কিছু নির্দিষ্ট আইন প্রণয়নে সরকারের সঙ্গে ভোটে সহমত হতে পারে, তবে সরকারের পতনের জন্য কাজ করবে না।

এদিকে শাস পার্টি নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় এক নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, এখন নেতানিয়াহু ‘অবৈধ সংখ্যলঘু’ সরকার পরিচালনা করছে। এ সরকার এখন কিছুই করতে পারবে না। না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে; না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে। নেতানিয়াহুর বর্তমান সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শাস পার্টির জোটত্যাগ নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা হলেও, সরকারের পতন এখনই হচ্ছে না। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে তার জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,077)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme