শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের পর হুমকির অভিযোগ শহিদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশনের

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর থেকে নানা ধরনের হুমকি আসছে বলে অভিযোগ করেছে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহিদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ বিষয়ে কথা বলেন। তাদের দাবি, পিলখানার হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায় এবং প্রয়োজনে এ ঘটনার পুনঃতদন্ত করতে হবে। একই সঙ্গে, কারাগারে বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্যও উন্মোচনের আহ্বান জানিয়েছেন তারা।