শিবির সভাপতির বিবৃতি: অন্তর্দ্বন্দ্ব নয়, ঐক্যের আহ্বান

জাগ্রত পাহাড় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম এক বিবৃতিতে বলেছেন, বিভাজনের দিকে এক পা, দু’পা করে যত এগোনো হবে, আওয়ামী ফ্যাসিস্ট শক্তি ততই তাদের দুরভিসন্ধিমূলক কাজ বাস্তবায়নের সুযোগ পাবে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “নির্ঘুম পাহারাদারের মতো সজাগ থাকতে হবে এবং ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সামগ্রিক কল্যাণে নিবেদিত হতে হবে।”

আরোও পড়ুন: বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সচেতনতা সমাবেশ ও জাতীয় ছাত্র সংহতি প্রকাশ

সাদিক কায়েম বলেন, বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক সহনশীলতা অত্যন্ত জরুরি। তিনি মুজিববাদী শক্তি, বিদেশি আগ্রাসন, এবং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমাদের সবাইকে এক কাতারে শামিল হতে হবে। অন্তর্দ্বন্দ্বের সময় এখন নয়।”

সভাপতি সাদিক কায়েম দৃঢ় প্রত্যয়ে বলেন, “শহীদের রক্তে রঞ্জিত যে ধমনী, তাকে আমরা কোনো মূল্যে পরাস্ত হতে দেব না।”

শেষে তিনি দলীয় কর্মী ও দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

ইনকিলাব জিন্দাবাদ।