শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:

রাজধানীতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে শিক্ষা বোর্ড অভিমুখে এগিয়ে যাচ্ছেন।