মিনহাজুল ইসলাম,প্রতিনিধি
সরকারি বিভিন্ন ক্ষেত্রে অযথা পদের সংখ্যা কমিয়ে শিক্ষার্থীদের পার্ট-টাইমার হিসেবে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে সরকারি রাজস্ব ব্যয় কমানো, সেবার এফিশিয়েন্সি বাড়ানো, এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে।
বর্তমানে সরকারি অনেক দপ্তরে এমন কিছু পদ রয়েছে, যেখানে কর্মীদের কাজ সীমিত। অথচ তাদের জন্য সরকারের বাজেটে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব ব্যয় হয়। অপ্রয়োজনীয় এসব পদে কর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধার জন্য সরকারি অর্থ বরাদ্দ হলেও উৎপাদনশীলতা ততটা বাড়ছে না। তাই এই পদগুলোতে শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে অর্থ ব্যয় কমানোর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এফিশিয়েন্সি বাড়াতে শিক্ষার্থীদের বিশেষ কিছু কাজের জন্য প্রস্তুত করা হবে, যাতে তারা তাদের পড়াশোনার পাশাপাশি সরকারি কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে। এর মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন বা প্রাইভেট সেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরেও কাজের সুযোগ পাবেন, যা তাদের ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই উদ্যোগে সরকার আশা করছে যে, এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা কর্মজীবনের শুরুতেই কর্মদক্ষতার সঠিক ধারণা পাবেন। পাশাপাশি, দীর্ঘমেয়াদে পাবলিক সেক্টরের কাজে দক্ষতার অভাব দূর করা সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
