শাহজালাল বিমানবন্দরে শেখ হেলালের পিএস মুরাদ গ্রেফতার

নিউজ ডেস্ক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী (পিএস) মুরাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টার সময় তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য বিপুল অঙ্কের অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।