নিউজ ডেস্ক:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি ক্যাম্পের আওতাধীন গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়নের ২০ রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৩০০জন অনগ্রসর জনগোষ্ঠীর নারী,পুরুষ ও শিশুকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষধ দেওয়া হয়েছে।
৩ডিসেম্বর জোনের চিকিৎসক ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব এর নেতৃত্বে শান্তি চুক্তি দিবস উপলক্ষে বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ২৫০ জন পাহাড়ি ও ৫০ জন বাঙ্গালিসহ মোট ৩০০ জন অসুস্থ রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়। সেবা ভোগী ও এলাকার সর্বস্তরের জনগন সিন্দুকছড়ি জোন কতৃক এই মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।
