Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘে নতুন প্রতিশ্রুতি বাংলাদেশের

Posted on May 15, 2025May 15, 2025 by editor

নিউজ ডেস্ক :

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে বিশেষায়িত সামরিক ও পুলিশ ইউনিট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। শান্তিরক্ষা কার্যক্রমে নারী শান্তিরক্ষীর অংশগ্রহণ জোরদার করতে পুলিশ ইউনিটে কমপক্ষে ১৫ শতাংশ নারী মোতায়েনের অঙ্গীকারও জানিয়েছে ঢাকা।

বুধবার (১৪ মে) জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের সম্মেলনের শেষ দিনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ প্রতিশ্রুতি ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশ হিসেবে প্রযুক্তিনির্ভর সক্ষমতা এবং টেকসই নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের ইউনিটে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ক্যাম্প নজরদারি ও প্রতিক্রিয়া ব্যবস্থা চালু এবং বিদ্যমান মিশন স্থাপনায় ১.৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল বসানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

সম্মেলনের এক অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিনিধিদলের উপ-নেতা, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। প্রযুক্তির নিরাপদ ও কাঠামোবদ্ধ ব্যবহারের মাধ্যমে শান্তিরক্ষীদের সুরক্ষা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এ ছাড়া সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা লাইবেরিয়া, পানামা, এসওয়াতিনি, গিনি, চেক প্রজাতন্ত্র ও কঙ্গোর মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ অংশীদারত্বের বিষয়ে আলোচনা হয়।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,073)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme