Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শান্তিতে নোবেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়োর নিকট

Posted on October 11, 2024October 11, 2024 by Editor

আন্তর্জাতিক:

চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। শুক্রবার (১১ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা এবং বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট থেকে এই ঘোষণা দেওয়া হয়। পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার জন্য এই সংগঠনের প্রচেষ্টা ও উদ্যোগের স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি এই পুরস্কার প্রদান করে।

সংগঠনটি মূলত ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলার বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে গঠিত। এই বেঁচে যাওয়া ব্যক্তিদের ‘হিবাকুশা’ বলা হয় এবং তাদের ভয়াবহ অভিজ্ঞতা বিশ্বব্যাপী মানুষের সামনে তুলে ধরে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা বোঝাতে কাজ করছে নিহন হিদানকায়ো। তারা এই ভুক্তভোগীদের কণ্ঠস্বর হয়ে তাদের দুঃসহ অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন, যা থেকে গোটা বিশ্ব অনুধাবন করেছে পরমাণু অস্ত্রের ভয়াবহতা।

নোবেল কমিটি জানিয়েছে, এই সংগঠনের অন্যতম বড় অবদান হলো, তারা এ ধরনের বিপর্যয়কে স্বচক্ষে দেখা ব্যক্তিদের বয়ান বিশ্ববাসীর কাছে তুলে ধরে এই মর্মে কাজ করে চলেছে যে, এমন কোনো অস্ত্র আর কখনোই ব্যবহার করা উচিত নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াল ঘটনার পর থেকে এই সংগঠনটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে যাতে ভবিষ্যতে কোনো দেশ এমন অস্ত্রের ব্যবহার না করে এবং একটি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠিত হয়।

২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট মোট ২৮৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করে, যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি ও ৮৯টি প্রতিষ্ঠান ছিল। বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এই নোবেল পুরস্কার গুরুত্বপূর্ণ একটি সম্মাননা।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,046)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme