Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হলো

Posted on July 1, 2025July 1, 2025 by editor

নিউজ ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির সূচনা করেছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন দলের নেতারা। এ সময় তারা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, যুগ্ম-মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “এক বছর আগে পহেলা জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। যে আন্দোলনে আবু সাঈদসহ লক্ষ তরণ ছাত্র-জনতা শরিক হয়েছিলেন। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় ও স্বৈরাচারী সরকারের পতন ঘটায়।”

তিনি আরও উল্লেখ করেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। একটি দলের পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি। গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনের জন্য। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন দেশ গঠনে নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছি। জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ টালবাহানা করতে চাইলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে আবার রাজপথে আসার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানাবো।”

এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে। মাসব্যাপী এ পদযাত্রায় ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,049)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme