Skip to content
www.JagrataPahar.com
Menu
  • জাতীয়
  • বান্দরবান
    • আলীকদম
    • লামা
    • থানচি
    • নাইক্ষ্যংছড়ি
    • বান্দরবান সদর
    • রুমা
    • রোয়াংছড়ি
  • রাঙ্গামাটি
    • কাউখালী
    • কাপ্তাই
    • জুরাছড়ি
    • নানিয়ারচর
    • বরকল
    • বাঘাইছড়ি
    • বিলাইছড়ি
    • রাঙ্গামাটি সদর
    • রাজস্থলী
    • লংগদু
  • নির্বাচন
  • সংস্কৃতি
  • স্বাস্থ্য সুরক্ষা
  • বিশেষ
  • পর্যটন
  • রাজনীতি
  • শিক্ষা
  • বিনোদন
Menu

লামায় ইটভাটায় অভিযানকালে সংঘর্ষে আহত ৫৭, গ্রেফতার ৮, ৬টি গাড়ি ভাঙচুর

Posted on November 20, 2025November 20, 2025 by editor

লামা (বান্দরবান) সংবাদদাতা।

লামা উপজেলার ফাইতং পাগলীর আগা নামক এলাকায় ইটভাটায় অভিযানে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও ইটভাটা শ্রমিক এবং স্থানীয় জনতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫ ইং) দুপুর ১২টায় চকরিয়া হতে লামা মানিকপুর সীমানায় পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিক-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে ৫০ জনেরও বেশি আহত হওয়ার দাবি করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাকসহ মোট ৬টি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় ইটভাটার ৮ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এই নিয়ে গত ৫ দিন ধরে ইটভাটায় অভিযানকালে বাধার মুখে পড়ছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের বিশেষ দল।

পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় হতে পরিচালিত এই স্পেশাল অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। এ সময় আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস অংশ নেয়।

সহকারী ম্যাজিস্ট্রেট (লামা) রুবায়েত আহমেদ বলেন, ইটভাটা মালিক ও শ্রমিকরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে। অনেকে আহত হয়েছেন।

শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে তাদের পক্ষের ৮ জন নারী-শিশুসহ মোট ৫০ জনের অধিক লোকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনের বেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অনেককে আটক করা হয়েছে।

সুত্র: জাগো জনতা

সম্পাদকঃ সাহাব উদ্দিন

যোগাযোগ:
মাদ্রাসা শপিং কমপ্লেক্স, ৩য় তলা, বান্দরবান পৌরসভা, বান্দরবান।

অফিস: +880 1614400302

বিজ্ঞাপন: +880 1614400302

Categories

  • আওয়ামী লীগ (21)
  • আন্দোলন (11)
  • আমদানি (2)
  • আমিরাবাদ (1)
  • আলীকদম (18)
  • উপদেষ্টা (52)
  • কাউখালী (5)
  • কাপ্তাই (16)
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (5)
  • জাতীয় (2,084)
  • জাতীয় নাগরিক পার্টি (40)
  • জুরাছড়ি (1)
  • ঢাকা (21)
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (4)
  • থানচি (15)
  • দিবস (2)
  • দুর্ঘটনা (67)
  • দেশ-বিদেশ (17)
  • নাইক্ষ্যংছড়ি (26)
  • নানিয়ারচর (1)
  • নারায়ণগঞ্জ (2)
  • নির্বাচন (27)
  • পর্যটন (6)
  • পাকিস্তান (7)
  • পার্বত্য চট্টগ্রাম (88)
  • প্রবাস (3)
  • প্রশাসন (29)
  • বন্যা (1)
  • বরকল (2)
  • বাঘাইছড়ি (5)
  • বাণিজ্য (7)
  • বান্দরবান (433)
  • বান্দরবান সদর (143)
  • বাংলাদেশ ইসলামি আন্দোলন (7)
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী (36)
  • বিএনপি (160)
  • বিদ্যুৎ ও জ্বালানি (5)
  • বিনোদন (4)
  • বিলাইছড়ি (5)
  • বিলাইছড়ি (2)
  • বিশেষ (9)
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (15)
  • ব্যাংক-বীমা (1)
  • ভারত (43)
  • ভারত-বাংলাদেশ (32)
  • ভূমিকম্প (3)
  • যুদ্ধ (11)
  • রাঙ্গামাটি (95)
  • রাঙ্গামাটি সদর (9)
  • রাজনীতি (382)
  • রাজবাড়ী (1)
  • রাজস্থলী (4)
  • রুমা (29)
  • রোয়াংছড়ি (5)
  • লংগদু (6)
  • লামা (64)
  • লোহাগাড়া (4)
  • শিক্ষা (30)
  • শেয়ারবাজার (1)
  • সনাতনী (4)
  • সমাজ ও প্রশাসন (7)
  • সংস্কৃতি (2)
  • সারাদেশ (48)
  • সাংস্কৃতিক ও ঐতিহাসিক (1)
  • সেনাবাহিনী (25)
  • স্বাস্থ্য সুরক্ষা (23)
সম্পাদক ও প্রকাশক: সাহাব উদ্দিন

ই-মেইল:news.jagratapahar@gmail.com

  • https://jagratapahar.com
©2026 www.JagrataPahar.com | Design: Newspaperly WordPress Theme